
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে উক্ত সেমিনারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর উপপরিচালক (প্রশাসন) বেনজীর আহাম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার মো. তানজিল আহমেদ শাওন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সেমিনারে বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্দ তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা প্রদর্শন করেন।
এরপর অতিথিরা উপজেলার বিভিন্ন দপ্তর, স্কুল, কলেজের ৬ টি স্টল প্রদর্শণী মেলায় অংশগ্রহন করেন এবং মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন। প্রদর্শণী মেলায় অংশ নেয়া স্টলগুলো হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, উপজেলা কৃষি বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...