ঢাকা–সিলেট মহাসড়কে ছিনতাই ও ডাকাতি ঠেকাতে ৫ থানা পুলিশের যৌথ মহড়া

প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ , ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়াঃ ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাই ও ডাকাতি রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫ থানা পুলিশ একযোগে বিশেষ অভিযান চালাচ্ছে। সরাইল, আশুগঞ্জ, খাঁটিহাতা হাইওয়ে, বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ২৪ ঘণ্টা বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, ঈদুল আযহা কে সামনে রেখে সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টহলের উদ্যোগ নেওয়া হয়েছে। সরাইল থানা থেকে ২টি, খাঁটিহাতা হাইওয়ে থেকে ২টি, বিজয়নগর ১টা আশুগঞ্জ থেকে ১টি, ব্রাহ্মনবাড়ীয়া সদর থেকে ৩ গাড়ি এবং জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে ১টি বিশেষ টহল গাড়ি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, আশুগঞ্জ থেকে ইসলামপুর এবং সরাইল বিশ্বরোড থেকে নাসিরনগর সড়ক পর্যন্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট থানা পুলিশ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজনদের নজরদারিতে রেখেছে।

এদিকে ব্রাহ্মনবাড়ীয়া সদর থানা ওসি মোঃ মোজাফফর হোসেন বলেন বিশ্বরোড থেকে ঘাটুরা, রাধিকা, উজানিসার পর্যন্ত বিশেষ টিমের ব্যবস্থা করা হয়েছে,

পুলিশের এই যৌথ পদক্ষেপে মহাসড়কে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা।