
টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢল ও ভূমিধসের আশঙ্কায় খাগড়াছড়ি জেলা শহরসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটেছে অনেক পরিবার। এই পরিস্থিতির মধ্যে শনিবার (১ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা নিজে গিয়ে শালবন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সরেজমিনে পরিদর্শনকালে আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “এই দুঃসময়ে পার্বত্য জেলা পরিষদ আপনাদের পাশে রয়েছে। আপনাদের যে কোনো প্রয়োজন আমাদের জানান, আমরা যথাসাধ্য সহযোগিতা করবো।”

জিরুনা ত্রিপুরা আরও জানান, ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন শুরু হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে সহায়তা বিতরণ করা হবে।
আশ্রয়কেন্দ্রে আশ্রিতরা জানান, পাহাড় ধস ও ঘরবাড়ি ডুবে যাওয়ার আশঙ্কায় তারা নিরাপদ আশ্রয়ের জন্য এখানে এসেছেন। তবে খাবার, সুপেয় পানি ও শৌচাগারের অভাবে তারা কিছুটা অসুবিধায় রয়েছেন।
জেলা প্রশাসন খাবারের ব্যবস্থা করেছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...