
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়ায় নদী পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে ভেসে গেছে গিয়ে নিখোঁজ রয়েছেন এনামুল ইসলাম (২২) নামে এক যুবক। এঘটনাটি গতকাল সোমবার বিকালে উপজেলার জালিয়া হাওড়ের চড়ায় চড়ানো গরু আনতে গিয়ে তিনি এই দুর্ঘটনা কবলে পড়েন।
নিখোঁজ এনামুল ইসলাম (২২) মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর তরফ পাড়ার গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কেন্দুয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ডিফেন্সে একটি ডুবুরি দল। তারা সন্ধ্যা পর্যন্ত সম্ভব্য স্থানে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও এনামুলে হদিস পায়নি।
স্থানীয় জানান, সোমবার (২ জুন) বিকেলে জালিয়া হাওড়ের কইজানি নদীর ওপারে চড়ানো গরু আনার জন্য নদীতে সাঁতার দেয় এনামুল। নদীর মাঝপথে গিয়ে প্রবল স্রোতে কবলে পড়ে ভেসে যান এনামুল। আজ মঙ্গলবার ভোর পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গতকাল সোমবার বিকালেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছেন। সোমবারের বিকাল গড়িয়ে রাত পার হয়েছে আজ মঙ্গল বার সকাল সাড়ে ৯টায় এরিপোর্ট লেখা পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। নিখোঁজে পরিবার ও স্বজনসহ এলাকাবাসীদের উদ্ধেগ ছড়িয়ে পড়েছে। শোকের আবহ বিরাজ করছে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান,এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। ভোর থেকে ফের খোঁজাখুঁজি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...