
মজিবুর রহমানঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেন্দুয়া উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহান আদর্শকে ধারণ করে ঈদুল আযহা আমাদের মানুষে মানুষে সৌহার্দ্য, সহমর্মিতা ও মানবিকতা শেখায়। এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই, অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিই।”
ঈদ উপলক্ষে উপজেলাবাসীর প্রতি কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ইউএনও ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন,“ঈদের আগে ও পরে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। বিশেষ করে—
*কোরবানির পশু নির্ধারিত স্থানেই জবাই করতে হবে।
* বাজার ও পশুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
* বর্জ্য অপসারণে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সহযোগিতা নিয়ে সক্রিয় থাকতে হবে।
* কোরবানির সময় ও পরে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
* পরিবার, প্রতিবেশী ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলতে পারি পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক কেন্দুয়া।”
শেষে ইউএনও ইমদাদুল হক তালুকদার কেন্দুয়াবাসীর সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন,
“ঈদুল আযহার পবিত্র আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। ঈদ মোবারক!”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...