
জয়পুরহাটের কালাই উপজেলার বাখরা গ্রামে একটি বাড়ির সবাইকে বেধে রেখে দুধর্ষ ডাকাতির ঘটনায় মেহেদী হাসান ওরফে চিকন আলী নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫জুন) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান চিকন আলী ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাসতা আলমপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকির নামে এক ব্যক্তির বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এরপর তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৪টি বিদেশী গরু ও চাল লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আক্কেলপুর থানা এলাকা ডাকাতির অন্যতম হোতা মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...