
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের এলাকা শহর, বন্দর ঘিরে গঠিত ‘ক” শ্রেণী ভুক্ত “বেনাপোল পৌরসভা”র ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কোন প্রকার “কর” আরোপ না করেই প্রায় ১শত ৬৮ কোটি টাকার উন্নয়ন মূখি’র এই বাজেট ঘোষনা করা হয়,যা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট থেকে প্রায় ২৮ কোটি টাকা বেশি।
বুধবার, ৪ জুন-২০২৫ ইং তারিখ বিকাল ৪-০০ ঘটিকায় বেনাপোল পৌর ভবন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বাজেট প্রদান অনুষ্ঠানে শহীদদের প্রতি ১ মিনিট দাড়িয়ে নিরবতা শেষে পৌর প্রশাসক ডা. কাজী নাজিব হাসান, বেনাপোল পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩০,৬৯,২২,৮৮৭.১৩ (ত্রিশ কোটি উনসত্তর লক্ষ বাইশ হাজার আটশত সাতাশি টাকা তের পয়সা) টাকার সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬৭,৫৩,৪১,৮৬৭.৯০ (একশত সাতষট্টি কোটি তিপ্পান্ন লক্ষ একচল্লিশ হাজার আটশত সাতষট্টি টাকা নব্বই পয়সা) টাকার এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৮,৭৬,৬৯,৯৬৩.৯৯ টাকা, রাজস্ব ব্যয় ৮,১১,১৪,০০০.০০ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ৬৫,৫৫,৯৬৩.৯৯ টাকা ধরা হয়েছে। এছাড়া উন্নয়নখাতে (বিভিন্ন প্রকল্পসহ এডিপিখাতে) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় ১৫৮,৭৬,৭১,৯০৩.৯১ টাকা, উন্নয়ন ব্যয় ১৫৮,৬৬,৭১,৯০৩.৯১ টাকা এবং সমাপনী স্থিতি ১০,০০,০০০.০০ টাকা টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে পৌরবাসীর ওপর অতিরিক্ত কোন “কর” আরোপ করা হয়নি।
২০২৫-২৬ অর্থ বছরে পৌরসভার উন্নয়ন বাজেটে বেনাপোল পৌরসভায় ৬ তলা বিশিষ্ট একটি হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ভবন তৈরির জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বেনাপোলবাসীর কাঙ্খিত প্রত্যাশা পুরণে এটি’র কাজ শুরু করা হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন প্রশাসক ডা.নাজিব হাসান। এ ছাড়াও ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্ধ হয়ে থাকা বেনাপোল বাস টার্মিনালটি চালু করার জন্য সাংবাদিকসহ এলাকার মানুষের সহযোগীতা চান। তার আমলে পৌর এলাকায় যে উন্নয়ন মুলক কাজ চলছে,সে সব কাজে কোন প্রকার অনিয়ম দেখা দিলে এলাকার মানুষের সহযোগীতা কামনা করেন।
“সীমান্ত প্রেসক্লাব বেনাপোল”র সভাপতি মো.সাহিদুল ইসলাম শাহীন কর্তৃক উত্থাপিত এলাকার শিক্ষিত যুব এবং যুব মহিলাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, পৌর পরিচ্ছন্ন কর্মীদের বেতন বৃদ্ধি এবং পৌর কর্মকর্তা/কর্মচারীদের মহার্ঘ ভাতা যুক্ত করার প্রস্তাব জানালে, এর পক্ষে/বিপক্ষে সদুত্তর তুলে ধরেন পৌর প্রশাসক।
প্রশাসক আরও বলেন-বন্দর,কাষ্টমস,রেলওয়ে এবং জনগণের দেওয়া জমির খাজনা আদায়ের মাধ্যমে ও৩২৯টি পৌরসভার মধ্যে নান্দনিক স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে শহরের জলাবদ্ধতা নিরসন,সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাত, ড্রেন,বৈদ্যুতিক বাতি,ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ,মশা নিধন, শিক্ষা,স্যানিটেশন,বিশুদ্ধ পানি সরবরাহ, এবং বেনাপোল বাসির দীর্ঘ দিনের চাওয়া ৫০ শতক জমির উপর হাসপাতাল,বহুতল বিশিষ্ট ‘নগর সেবা ভবন’ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে।
শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ডা,কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো, শওকত মেহেদী সেতু,উপজেলা কৃষি অফিসার- দীপক কুমার সাহা, শার্শা উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা-জাহান এ গুলশান,
পৌর নির্বাহী কর্মকর্তা-মো সাইফুল ইসলাম বিশ্বাস,নির্বাহী প্রকৌশলী- মো,মোশারেফ হোসেন, পৌর হিসাব রক্ষক- মো,রফিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা-মো.জাহাঙ্গীর হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-বি এম রনি ও ইঞ্জিনিয়ার মফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন-জুলাই-আগস্ট/২০২৪ গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা-মো.আব্দুল জব্বার,জুলাই/আগষ্ট গনঅভ্যুত্থানে শার্শা ও বেনাপোলের নেতৃত্বদাতা-শ্রদ্ধেয় শিক্ষক,স্যার আব্দুল মান্নান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলণের পৌর শাখার সভাপতি-গালিব,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-নাজিম উদ্দিন,পৌর জামায়াতের আমির-মো.নুরুল হক, এবং এলাকার বিশিষ্ঠ গুনীজন,ব্যাক্তিবর্গ, সাংবাদিক, সমাজসেবক, রাজনীতিবীদ সহ অনেকেই।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা-মো.হাফিজুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...