
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে যখন অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন, তখনও সেবার ব্রত নিয়ে মাঠে ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের নিবেদিতপ্রাণ কর্মীরা।
ঈদের ছুটিতেও নওগাঁ জেলার সাপাহার উপজেলার চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে।
জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মো. আজম, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) শামীমা আক্তার এবং সহকারী পরিচালক (সিসি) ডা. মামুনাল হকের সার্বিক তত্ত্বাবধানে চলতি মাসের ৫ জুন থেকে ঈদের ছুটির মধ্যেও নিয়মিত সেবা কার্যক্রম চালু রয়েছে।
সেবা কার্যক্রমের আওতায় গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব-পরবর্তী সেবা, সাধারণ চিকিৎসাসেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও উপকরণ সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।
সেবাগ্রহীতারা জানান, ছুটির সময়েও সেবা পাওয়ায় তারা দারুণভাবে উপকৃত হয়েছেন। একজন গর্ভবতী মা বলেন, “আমরা ভাবছিলাম ঈদের ছুটিতে বুঝি চিকিৎসা পাব না। কিন্তু কেন্দ্র খোলা পেয়ে খুব স্বস্তি পেয়েছি।”
এ সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করেছেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, নার্সিং অ্যাটেনডেন্ট এবং পরিবার কল্যাণ সহকারীরা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খায়রুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “গর্ভবতী মা ও নবজাতকদের জন্য ঈদের ছুটিতেও যেন স্বাস্থ্যসেবা বিঘ্ন না ঘটে, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি। এটি আমাদের জন্য দায়িত্বের পাশাপাশি আনন্দেরও বিষয়।”
সেবাগ্রহীতা ও স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে প্রশংসনীয় ও অনুকরণীয় বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, ঈদের ছুটিতে এমন জনসেবামূলক তৎপরতা সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...