
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক সমঝোতায় পৌঁছাতে তিনি ইরানকে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলেন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতা না হয়, তাহলে এর পরিণতি ভালো হতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি করেছিলেন।
ইরান সেই আলটিমেটামে কর্ণপাত না করার কারণেই ৬১তম দিনে দেশটি হামলার মুখে পড়েছে। ইরানে হামলা শুরু হওয়ার পরে তিনি বলেছিলেন, ‘আমি ওনাদেরকে ৬০ দিনের আলটিমেটাম দিয়েছিলাম, আজ হচ্ছে সেই আলটিমেটামের ৬১তম দিন।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ইরান যদি যে কোনো উপায়ে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ শক্তিতে ও অল্প সময়ের মধ্যেই পাল্টা আঘাত হানবে।’
তবে তিনি আশাবাদও প্রকাশ করেছিলেন যে চাইলে অল্প সময়ের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে। তিনি বলেন, ‘আমরা চাইলে সহজেই এই রক্তক্ষয় বন্ধ করার সমাধান দিতে পারি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন স্থানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং আরও কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। রোববার (১৫ জুন) সকালে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘রাতে ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কেন্দ্র চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। এবং গত এক ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের মজুত কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আরও কিছু হামলা সম্পন্ন করেছে।’
এর আগেও ইসরায়েল তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালায়। এছাড়াও রাজধানীর কাছে একটি তেলের গুদাম ও একটি জ্বালানির ট্যাঙ্কেও আঘাত করে তারা। ইরান এখনো ইসরায়েলের এই হামলায় কতজন মারা গেছে বা আহত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী