মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কাশিমনগর আঞ্চলিক রাস্তায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক মো. বিল্লাল (২৯) নামের এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতরা হলেন- ট্রাকের হেলপার রতন (৩০), বাসের যাত্রী প্রকাশ মন্ডল (২৭),মিনার (৫৫), মাসুদ (২৫) ও আনোয়ার (২৬)।
আজ ( ২০শে জুন ,২০২৫)শুক্রবার সকালে বাস
ও ট্রাকের মুখোমুখি এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ড ১২-১৫-৫৪ নাম্বারের একটি ট্রাক এবং শুকতারা যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাক চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।
এ বিষয়ে সিংগার থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত