
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): আধুনিক ও সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্য নিয়ে নওগাঁর সাপাহারে পূবালী ব্যাংক পিএলসি-এর ৫০৯তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা সদরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শাখা ব্যবস্থাপক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চল প্রধান এ এস এম রায়হান শামীম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মো. রকিবুল্লাহ, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল কাউয়ুম শাহ্ চৌধুরী (চম্পক) প্রমুখ।
বক্তারা বলেন, আম উৎপাদন ও বিপণনের জন্য সাপাহার বাংলাদেশের অন্যতম প্রধান এলাকা। প্রতি বছর এই অঞ্চলে হাজার কোটি টাকার আম বাণিজ্য হয়ে থাকে। এ সম্ভাবনাকে কেন্দ্র করেই পূবালী ব্যাংক এই অঞ্চলে কার্যক্রম শুরু করেছে। তারা আরও বলেন, দ্রুততম সময়ে গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করাই পূবালী ব্যাংকের অঙ্গীকার।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যাংকের সম্ভাব্য গ্রাহকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...