
খাগড়াছড়ি জেলার প্রথিতযশা সাংবাদিক শাহরিয়ার ইউনুসকে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে গত ১৫ মে ২০২৫ তারিখে ৯ সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার কমিটির আহ্বায়ক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশীদ সদস্য সচিব হিসেবে রয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও সাবেক ফুটবলার জ্যোতিবসু ত্রিপুরা, সাবেক ক্রিকেটার মাদল বড়ুয়া, ক্রীড়া সংগঠক আনিসুল আলম চৌধুরী অনিক, ক্রিকেটার রূপায়ন ত্রিপুরা, ক্রীড়া অনুরাগী মো. নজরুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি মো. রাকিব মনি ইফতি।
দায়িত্বপ্রাপ্তির পর সাংবাদিক শাহরিয়ার ইউনুস জানান, ‘আমি যখনই সুযোগ পেয়েছি, ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘আশা করি, কমিটির সবাই মিলে জেলার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে পারবো।’
জেলার ক্রীড়াপ্রেমী ও সংগঠকেরা মনে করছেন, পেশাদারিত্ব, অভিজ্ঞতা ও মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে এই দায়িত্ব পালনে সক্ষম হবেন সাংবাদিক শাহরিয়ার ইউনুস। দীর্ঘদিন ধরে ক্রীড়ার পাশাপাশি সাংবাদিকতা, সমাজসেবা, সাংস্কৃতিক অঙ্গন এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও যুক্ত রয়েছেন তিনি।
তিনি খাগড়াছড়ি পৌরসভার টিএলসিসি কমিটির বিশেষ সদস্য এবং মুসলিম পাড়া মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন ও অর্থায়নের মাধ্যমে খেলাধুলায় উৎসাহ যুগিয়ে চলেছেন।
সম্প্রতি আলোচিত *বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট*-এর মতো আয়োজন জেলা ক্রীড়া সংস্থার ব্যানারে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া কমিটির সকল সদস্যকে জেলার খেলাধুলা ও মেধাবী খেলোয়াড় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
পথচলার এ পর্বে সাংবাদিক শাহরিয়ার ইউনুস সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়ামোদীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...