ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মল্লিক (৩৮), মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে মানিকগঞ্জ জেলার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান মল্লিক উপজেলার কালিয়ান্দী গ্রামের বাসিন্দা ও হাসান মল্লিকের ছেলে। জীবিকার তাগিদে তিনি পেশাগতভাবে একজন এক্সকাভেটর (বেকু) চালক ছিলেন এবং মানিকগঞ্জ জেলা শহরে দীর্ঘদিন ধরে এই কাজ করতেন।
স্বজনরা জানান, হাবিবুর রাতে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এমন করুণ মৃত্যুতে তার সহকর্মী, বন্ধু ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে। বর্তমানে নিহতের মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত