
মোঃ আবু হানিফ, শেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার নতুন ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এ.বি.এম মামুনুর রশিদ পলাশ।
দলকে সাংগঠনিকভাবে আরও গতিশীল ও শক্তিশালী করতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জেলার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও নবীন নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সাংগঠনিক কার্যক্রম আরও ফলপ্রসূভাবে পরিচালিত করা যায়।
কমিটিতে ৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৩১ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন:
যুগ্ম আহ্বায়কগণ: ১। মোঃ ফজলুর রহমান তারা, ২। মোঃ শফিকুল ইসলাম মাসুদ, ৩। অ্যাড. আব্দুল মান্নান, ৪। আবু রায়হান রুপন, ৫। সাইফুল ইসলাম, ৬। কামরুল ইসলাম, ৭। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা, ৮। মোহাম্মদ ফাহিম চৌধুরী।
সদস্যবৃন্দ: ১। মাহমুদুল হক রুবেল, ২। হযরত আলী, ৩। সাইদুল ইসলাম স্বপন, ৪। আব্দুল আওয়াল চৌধুরী, ৫। মোঃ হাতেম আলী, ৬। প্রফেসর নুরুল ইসলাম, ৭। আনোয়ার হোসেন ভিপি, ৮। ইসরাত জাহান পান্না, ৯। আকরামুজ্জামান রাহাত, ১০। আব্দুর রহিম দুলাল, ১১। অ্যাড. আশরাফুল নাহার রুবি, ১২। মোঃ মাহমুদুল হক দুলাল, ১৩। মোঃ মহসিন কবির মুরাদ, ১৪। মেজর (অবঃ) মাহমুদুল হাসান, ১৫। এস এম শহিদুল ইসলাম, ১৬। হাসানুর রেজা জিয়া, ১৭। অ্যাড. সামিউল ইসলাম আতাহার, ১৮। অ্যাড. মাজহারুল ইসলাম বাবু, ১৯। ফজলুল চৌধুরী অকুল, ২০। শাহজাহান আকন্দ, ২১। হাবিবুর রহমান লিটন, ২২। আবু সুফিয়ান, ২৩। জাফর আলী, ২৪। আতাহার ইসলাম, ২৫। প্রকৌশলী তৌহিদুর রহমান, ২৬। মোঃ রমজান আলী,২৭। মোঃ আমিনুর ইসলাম শিপন, ২৮। প্রফেসর শাহিনুর ইসলাম, ২৯। মোঃ সাইফুল ইসলাম লিটন, ৩০। মোঃ মাহবুবুর রশিদ, ৩১। মোঃ রেজাউল করিম রুমি।
নতুন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, “দলের এই দায়িত্ব আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি অনেক বড় দায়িত্বও কাঁধে তুলে দিয়েছে। সকলের সহযোগিতা নিয়ে শেরপুরে বিএনপিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব এবিএম মামুনুর রহমান পলাশ বলেন, “দলের দুঃসময়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলবে।”
জেলা ও স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা এই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই কমিটি শেরপুরে দলের কার্যক্রমে নতুন গতি আনবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...