এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ (মৌলভীবাজার): “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুর ১২টায় উদ্যানের প্রধান ফটক থেকে একটি র্যালি বের হয়ে সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বন বিভাগ, ট্যুরিস্ট পুলিশ, সিএমসি সদস্য, সিপিজি সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনা বেগম এবং সঞ্চালনায় ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির।
বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, বৃহত্তর আদিবাসী ফোরামের কো-চেয়ারপারসন সুচিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পিপলস্ ফোরামের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং কোষাধ্যক্ষ জনক দেববর্মা।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই এটি রোধে জনসচেতনতার পাশাপাশি উৎপাদন ও ব্যবহার কমাতে হবে। পরিবেশ রক্ষা করতে হলে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত