মেজর সিনহা হত্যা মামলা : ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ২ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত।

সোমবার (২ জুন) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।