মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা তিনি বলেন, ‘প্লাস্টিক আমাদের জন্য পরিবেশের এক মারাত্মক হুমকি।
এই দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি
আমাদের সবাই সচেতনতা এবং উদ্যোগী হতে হবে।
আজ (২৫ জুন ২০২৫) বুধবার সকালে জেলা প্রশাসন
ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে প্লাস্টিক দূষণ আর নয়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খুরশিদ আলম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ।
আলোচনা সভার শেষে গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত