মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ মানিকগঞ্জে খন্দকার দেলোয়ার হোসেন ল কলেজের নিকট কুইন্স স্কুলের সাড়ে ছয় বছরের শিক্ষার্থীর ট্রাক চাপায় নিহত।
আজ (২৮শে জুন) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ ল' কলেজের সামনে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার সূত্রে জানা যায় উল্টো পথের রিকশায় থাকা মা ও শিশুকে একটি ট্রাক চাপা দেয়।
পরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়।জানা গেছে পরিক্ষা দিয়ে ফেরার পথে ট্রাকে চাপা দেওয়া সেই শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার ১০মিনিট
পর মারা যায়।
শিশু শিক্ষার্থীর নাম সৈয়দ আবেদিন খালপাড় এলাকায় অবস্থিত কুইন্স স্কুলের প্রি-ওয়ানের শিক্ষার্থী ছিল। পিতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম তার বাড়ি মূলজান ইউনিয়নের অন্তর্গত তরা এলাকায় ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত