বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামে বিধবার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন মানিক বিশ্বাস (৩৮) নামের এক রেন্টকার ব্যবসায়ী। স্থানীয়দের হাতে ধরা পড়ার পর থানা পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয়।গতকাল শনিবার (২৮ জুন) বিকেলে পৌরসভার হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত অশোক দাসের স্ত্রী রুম্পা দাসের ঘর থেকে মানিককে আটক করে স্থানীয় জনতা। প্রথমে রুম্পা দাস দাবি করেন, তার ঘরে কোনো পুরুষ নেই। তবে তল্লাশিতে একটি কক্ষ থেকে মানিক বের হয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে মানিকের স্ত্রী ঘটনাস্থলে হাজির হয়ে জানান, তিনি ওই বাড়িতেই ছিলেন এবং তার স্বামী সেখানে তার সাথেই ছিলেন। তবে স্থানীয়দের মধ্যে এ দাবি ঘিরে দেখা দেয় বিভ্রান্তি ও ক্ষোভ।
ঘটনার পরপরই শত শত মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা আতিকুল আলী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
এসআই রাজিব আহমেদ বলেন, “স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করার পর উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক হয়। কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না থাকায় দুই পক্ষকে নিজ নিজ অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।”
স্থানীয়রা অভিযোগ করেন, মানিক বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই বিধবার বাড়িতে যাতায়াত করছিলেন। আগেও তাকে সন্দেহ করা হলেও সরাসরি হাতে ধরা পড়েননি। তবে এদিন জনতার হাতে ধরা পড়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত