পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এসডিসি (সোসাইটি ফর ডেভেলপমেন্ট চেঞ্জ) এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
গতকাল মঙ্গলবার (৩ মে ২০২৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘সমৃদ্ধি কর্মসূচির’ আওতায় আয়োজিত এ আয়োজনে অংশ নেন প্রবীণ, যুব, কৈশোরকালীন তরুণ-তরুণী ও শিক্ষা কেন্দ্রের শিশুরা।
অনুষ্ঠানে দিনভর বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মাঝে আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং প্রবীণদের সামাজিকভাবে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে এসডিসি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অন্যতম।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত