বোয়ালমারীতে আফরোজা আব্বাস, বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ , ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এস এম রবিউল ইসলাম রুবেল (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী মীর্জা আব্বাসের সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা আব্বাসের শুভাগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিএনপি নেতাকর্মীরা।

বুধবার দুপুরে তিনি বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে শওকত শেখের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন। এর আগে তিনি ঢাকা থেকে সরাসরি কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের বাড়িতে আগমন করেন এবং কিছু সময় বিশ্রাম নেন।

বিয়েবাড়িতে তাঁর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পরে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।