মোঃ নজরুল ইসলাম এরশাদ নোয়াখালীঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়নের ৯ নং ড়ওয়ার্ড তিতাহাজরা গ্রামের মফিজ মিয়ার নতুন বাড়ির মৃত তাজুল ইসলামের স্ত্রী বৃদ্ধা মর্জিনা আক্তার পারভিন( ৬৫) হত্যার দশ দিন পেরিয়ে গেলেও এখনো রহস্যের জট খুলছে না।
স্থানীয়দের ও মৃত মর্জিনা আক্তার পারভীনের (৬৫) ছেলে প্রবাসী মোহাম্মদ কামাল হোসেন(৩৯)এর সাথে কথা বলে জানা যায় গত ০৬/০৬/২০২৫ ইং তারিখ শুক্রবার বেলা অনুমানিক বেলা ১২ঘটিকা থেকে বিকেল চার ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে এই হত্যাকাণ্ডই ঘটে।
নিহতের ছেলে কামাল হোসেন আরো বলেন গত ০৫/০৬/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার রাতে আমার মায়ের সাথে কথা হয় পরের দিন কোরবানির জন্য টাকা পাঠাবো বলে মাকে বলি, এবং কোরবানি ঈদের আগের দিন আমার বন্ধু অহিদুর রহমান সোহান সকালে টাকা নিয়ে আসবে, এটাই হয় মায়ের সাথে আমার শেষ কথা।
নিহত মর্জিনা আক্তার পারভীনের (৬৫)ছেলের বন্ধু অহিদুর রহমান সোহানের সাথে কথা বলে জানা যায় গত ০৬/০৬/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার আমার বন্ধু নিহতের ছেলে কামাল হোসেন প্রবাস থেকে আমার মাধ্যমে তার মায়ের কাছে কোরবানি ঈদের জন্য চল্লিশ হাজার টাকা পাঠায়, আমি কাজে ব্যস্ত থাকায় ঘটনার দিন সকালে না যেয়ে বিকাল চারটার সময় টাকা নিয়ে তাদের বাড়িতে যাই।
এ সময় ঘরের দরজা বন্ধ পেয়ে অনেকক্ষণ ডাকাডাকির পরে সাড়া না পেয়ে আশপাশে খুঁজে পার্শ্ববর্তী বাড়ির সৈকত (১৪) নামের একটি ছেলেকে ঘরের ভিতরে পাঠানোর চেষ্টা করি,ওই সময় ছেলেটি ঘরের সামনে থেকে পিছনের দিক দিয়ে গেলে দরজা খোলা দেখে ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই সেই দৌড়ে বেরিয়ে এসে বলেন।ঘরের ভিতরের স্টিলের আলমিরা ভাঙচুরের বিষয় বিস্তারিত ঘটনা বলেন।
আশপাশের মানুষ জড়ো করে আমরা ঘরে গিয়ে ঘরের খাটের উপর তোয়ালিয়া ও বিছনা চাদর পেঁচানো অবস্থায় নিহত মর্জিনা আক্তার পারভিনকে (৬৫)শোয়া দেখতে পাই তার মাঝে একজন চেক করে দেখে নিহতের শ্বাস-নিশ্বাস বন্ধ হয়ে গেছে এ সময় নিহতের ঘরের আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে,নিহতের ছেলে ও স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা যায় যে, বাড়িতে নিহতের স্বামী মারা যাওয়ার পর তার তিন ছেলে প্রবাসে থাকায় নিহত বৃদ্ধা মর্জিনা আক্তার পারভীন (৬৫) ওই একলা বাড়িতে একাই বসবাস করতেন, নিহতের তিন ছেলে তারা সবাই প্রবাসে বসবাস করে,তাহার কোন মেয়ে সন্তান নেই ছেলেরাও কেউ বিয়ে না করায় নিহত বৃদ্ধা একাই ওই বাড়িতে বসবাস করতেন শুধুমাত্র পাশের বাড়ির তাজনেহার (৪২) নামের এক মহিলাকে ঘরের কাজ মায়ের দেখাশুনা করার জন্য রেখেছিলেন ঘটনার দিন কাজের ওই মহিলা বাড়িতে অবস্থান করেন নাই বলে জানান,উক্ত বিষয়ে স্থানীয় বাসিন্দারা ও নিহতের পরিবারের সদস্যরা অতি দ্রুত খুনিদের গ্রেপ্তারের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করার জন্য অনুরোধ করেন,উক্ত ঘটনায় নিহত মর্জিনা আক্তার পারভীনের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের তল্লাশি ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে আশা করি অতি দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত