
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার শার্শায় চাঞ্চল্যকর বোমা হামলায় নিহত বিএনপি নেতা আব্দুল হাই’র ২খুনী’কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
আসামীদের নাম ঠিকানাঃ ১। আহসান কবির সোহেল রানা(৩১), পিতা- মো. আতিয়ার রহমান, সাং- ছোট মেঘলা( চাঁচড়া), থানা- কোতোয়ালী, জেলা- যশোর ও ২। মো. রিপন হোসেন ওরফে বাতু (৩০), পিতা-মো. মমিনুর রহমান, সাং- ডুবপাড়া(বাহাদূরপুর) থানা- বেনাপোল পোট, জেলা- যশোর।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে অদ্য(৯ জুন,সোমবার) যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে থানার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়ের বিষয় নিয়ে সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় মো. আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি সদস্য নিহত হয়। একই ঘটনায় মো. জিয়া (৩২) নামের আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সুত্রপাতে বলা হয়, ৭জুন(শনিবার) ঈদের দিন আব্দুল হাই ও সাইদ নামে এক ব্যক্তির মধ্যে নামাজ আদায়ের পদ্ধতি ও স্থান নিয়ে তর্ক-বিতর্ক হয়,ঐ সময় উপস্থিত মুসল্লীরা বিষয়টি নিস্পত্তি করে দেয়।
কিন্তু অপরাধীরা প্রতিশোধ নিতে ঈদের দিন সন্ধ্যায় জামতলা মোড় থেকে বাজারের পথে যাওয়ার সময় সাইদ ও তার সহযোগীরা বোমা হামলা চালিয়ে আব্দুল হাইকে হত্যা এবং জিয়াকে গুরুতর আহত করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...