হাসান মিয়া,নকলা,শেরপুরঃ নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন মোবারক হোসেন মিন্টু। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তিনি আজ এলাকার একজন সম্মানিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনীতির ময়দানে যাত্রা শুরু করে, তিনি ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে।
২০১৬ ও ২০২১—দুই দফায় তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করে জনপ্রিয়তার মাপকাঠিতে এগিয়ে থেকেছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোবারক হোসেন মিন্টু ৬ নং পাঠাকাটা ইউনিয়নবাসীসহ পুরো নকলা উপজেলার জনগণকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি বলেন:
“ত্যাগ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে প্রতি বছর। এই মহামিলনের দিনে আমি পাঠাকাটা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আল্লাহ যেন আমাদের সবাইকে মানবিকতা, সহমর্মিতা ও একতার পথে পরিচালিত করেন।”
এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ আব্দুল করিম বলেন
রাজনীতিতে অনেকেই আসে, কিন্তু খুব কম মানুষ থাকে যারা দিনের পর দিন এলাকার মানুষের জন্য কাজ করে যায় নিরবে। মোবারক হোসেন মিন্টু তেমনি একজন—যার দরজা সবসময় এলাকাবাসীর জন্য খোলা।
একজন তরুণ মোঃ সাগর বলেন “তিনি শুধু নেতা নন, একজন পথপ্রদর্শক। যুবসমাজের মাঝে তার মতো উদার, চিন্তাশীল নেতা বিরল।”
স্থানীয় অনেকেই আশা করছেন, ভবিষ্যতে মোবারক হোসেন মিন্টু আরও বড় দায়িত্বে আসবেন এবং ইউনিয়নবাসীর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত