মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুলে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের বাসিন্দা নূর আলম ও আবদুর রউফের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এর জেরে সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
সরাইল থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. রফিকুল হাসান বলেন,জায়গা নিয়ে দুই গোষ্ঠীগত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত