পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছা বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(৫ জু সকালে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, এ্যাড: সফিকুল ইসলাম কচি, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সপ্তদীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী রানী সাধু।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, শাহিনুর রহমান, লিন্জা আক্তার মিথিলা, মাইসা ছামিহা জুই,মাসুমা পারভীন, গনেশ দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মানুষ প্রতিনিয়ত তাদের উন্নয়নের স্বার্থে প্রকৃতির ক্ষতি করছে। নানাভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি। পরিবেশ দূষণের ফলে মানুষ, জীব জন্তু ও বাস্ত সংস্থানের ক্ষতি হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে।
পরিবেশের এই বিপর্যয় সুরক্ষার জন্য আমাদের সকলের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রকৃতির সাথে আমাদের একাত্বভাবে থাকতে হবে। প্রকৃতি যে ভাবে আছে এর পরিবর্তন করা যাবে না। আমাদের সকলের মনে রাখতে হবে, আমরা যদি বাঁচতে চাই তা হলে পৃথিবীকে বাঁচাতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত