এম জালাল উদ্দীন:পাইকগাছা
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় পাইকগাছায় "বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪" বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সংযুক্ত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ডা. প্রকাশ কান্তি চৌধুরী।
স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সাপোর্টিং ইমপ্লিমেন্টশন আফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম সার্বিক তথ্য উপস্থাপন করেন, জেলা প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় কৃষি ব্যাংক কর্মকর্তা মোঃ হাদিসুজ্জামান,ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল্যাহ সরদার, আল মামুন সরদার, পীযূষ কান্তি মন্ডল, আবুল হোসেন, ইউপি সদস্য মোঃ ইলিয়াস মোড়ল, ইউপি সচিব ফারুক হোসেন সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত