পাইকগাছায় ফল মেলার উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ , ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী কৃষি অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষী সহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেন।

এ সময় কৃষি কর্মকর্তা মোঃ একরামুল ইসলাম জানান, ১৯ থেকে ২১জুন পর্যন্ত ফল মেলা চলবে পাশাপাশি উপজেলাকে ফলে সমৃদ্ধি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।