
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছায় ধানবাহী আলমসাধু উল্টে পথচারী সোহরাব মোল্লা ও চালক আফজাল নামে দু ব্যক্তি আহত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার আগড়ঘাটা থেকে আলমসাধু ধানবোঝাই করে পাইকগাছা অভিমুখে যাওয়ার সময় গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বাম পাশের চাকা ফেটে যায়। এ সময় ধানবোঝাই আলমসাধু উল্টে পথচারী গদাইপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সোহরাব মোল্লা আহত হন।
তিনি স্থানীয় নার্সারিতে কাজ করেন। স্থানীয়রা ধানের বস্তা সরিয়ে তাকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনায় আলমসাধুর চালক কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের মৃত আফছার ফকিরের ছেলে আফজাল ফকিরও আহত হয়েছেন। তাকেও পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ছাড়া আলমসাধু ও ধান ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...