পাইকগাছা থানা পুলিশের অভিযানে দীর্ঘ ৯ মাস পর সাবেক ইউপি সদস্য স্বপন বিশ্বাস হত্যা মামলায় দুই যুবককে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়,গতকাল ১৫ জুন রবিবার থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের নেতৃত্বে উপজেলার দেলুটি থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দেলুটি ইউনিয়নের শাহাবুদ্দীন সরদারের ছেলে সিপার সরদার( ৩৫) ও আব্দুল মোমিন গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৪)।
এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই বাবলা দাস বলেন, সন্ধিগ্ধ দুই আসামীকে জিজ্ঞেসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করে সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাতে দেলুটির সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস (৬৪) কে হত্যা করে দুর্বৃত্তরা। পরের দিন ভোরে দেলুটিস্থ তার বসতবাড়ি সংলগ্ন নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বপন বিশ্বাসের মেয়ে তমা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং-৭।
এ বিষয়ে পাইকগাছা থানার চলতি দায়িত্বপ্রাপ্ত (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা মামলায় আটক দুজন আসামিকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত