মাসুদ রেজা শিশির: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে “জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পাংশা পৌর শহরের সাব রেজি: অফিসের ভিতর এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসপের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ কুদ্দুস আলী মণ্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মোল্লা।
এ সময় ৩৬০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
জানাগেছে সংগঠনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মানবিক নানা কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত