
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই জুন শনিবার নিউ রাসেল গ্লেন আইল্যান্ড পার্কের মনোরম পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
যদিও দিনটি ছিল সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টিস্নাত তবুও সকল বাধা উপেক্ষা করে সকাল থেকেই আমন্ত্রিত অতিথিরা বনভোজনে অংশ নিতে ছুটে আসেন এবং গ্লেন আইল্যান্ড পার্কের প্যাভিলিয়ন-২ অতিথিদের উপস্থিতিতে পদচারণায় মুখরিত হয়ে ওঠে।বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে আনন্দের জোয়ারে ভেসে উঠে।
অনেক অতিথিরা পরিবারের সদস্যদের নিয়ে বনভোজনে যোগ দেন। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ও সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হলে অনুষ্ঠানে উপস্থিত হওয়া নিউইয়র্ক শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক,লেখক কবি ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের পদচারণায় বনভোজন স্থলটি প্রকৃত আনন্দ মিলন মেলায় পরিণত হয়।

উদ্বোধনী পর্বে সকল অংশগ্রহণকারী অথিতিদের সাথে নিয়ে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের,ডাঃ ওয়াজেদ এ খান,উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু,মাহমুদ খান তাসের,এবিএম সালেহ উদ্দিন,ইব্রাহীম চৌধুরী কার্যকরী কমিটির সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সদস্যদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এরপর বনভোজন ২০২৫ উপলক্ষে বিশেষ ম্যাগাজিন ভয়েস সবার হাতে তুলে দেওয়া হয়।
তারপর পর্যায়ক্রমে আগত অতিথিরা একে একে শুভেচ্ছা জ্ঞাপন করেন। বৃষ্টি ও শীতের কারণে অনুষ্ঠান আয়োজনে কিছুটা সংক্ষিপ্ত করতে হয় যারজন্য বনভোজনে মুল আকর্ষণ খেলাধুলার আয়োজন করা যায়নি।
অনুষ্ঠানে যথারীতি র্যাফেল ড্র এর আয়োজন ছিল এবং আমন্ত্রিত নিউইয়র্কের বিখ্যাত অতিথি শিল্পীরা বনভোজনে আগত অতিথিদের মনোরঞ্জনে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন ছিল উপস্থিত সকলের পছন্দের।একে একে জনপ্রিয় গান গেয়ে বনভোজনের আনন্দে ভাসিয়ে দেন।
সকালের নাস্তা ও দুপুরের মধ্যাহ্ন ভোজের ছিল বিশেষ আয়োজন। সবশেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে বনভোজনের পরিসমাপ্তি ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...