
নড়াইলের কালিয়ায় বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) একই গ্রামের রনি শেখের ছেলে রাহাত শেখ (৩)। তারা দুইজন চাচাতো ভাই।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার আটলিয়া গ্রামের রিয়াজ শেখের বাড়ি শিশু দুটি খেলছিল। উঠানের পাশে পুকুর থাকায় তারা একপর্যায়ে পুকুরে চলে যায়।
শিশু দুটিকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে ডুবে যাওয়া শিশু দিক থেকে উদ্ধার করে। পরেননড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লিপিকা রানি বিশ্বাস বলেন, শিশু দুটিকে নিয়ে হাসপাতালে এসেছিল। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...