মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে দুগ্ধ ঘাটতি পূরণে দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলাধীন বাগজান আদর্শ দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের ৫০ জন সুবিধাভোগীর মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
আজ সোমবার (২৩ জুন ২০২৫) দুপুরে সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠান হয়। প্রত্যেক সুবিধাভোগীকে ১ লাখ ৬০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম জাহান, উপজেলা সমবায় অফিসার রিনাৎ ফৌজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা অনুষ্ঠানে বলেন, এই ঋণ শুধু আর্থিক সহায়তা নয়, আত্ম নির্ভরশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সরকার ঋণ দেওয়ার পাশাপাশি এই খাতে প্রশিক্ষণ, পরামর্শ ও বাজারজাত করণে সহায়তা করছে। তিনি আশা প্রকাশ করেন, ঋণগ্রহীতারা সততার সঙ্গে ঋণের সদ্ব্যবহার করে স্বাবলম্বী হবেন এবং অন্যদের অনুপ্রাণিত করবেন।
এই প্রকল্পের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত