মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. বাবুল মিয়া (৫২)।
গতকাল ২২ জুন রবিবার দিবাগত রাত নয়টার দিকে ডেফলাই এলাকা থেকে অভিযুক্ত বাবুলকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। সোমবার (২৩ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করে ঝিনাইগাতী থানা পুলিশ।
গ্রেপ্তার বাবুল মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
এদিকে ধর্ষণের স্বীকার ওই ছাত্রী উপজেলার শালচূড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অভিযুক্তের দূরসম্পর্কের ভাতিজি।
শিশুটির মা জানান, বাবুল মিয়া আমার নিকটীয় প্রতিবেশি ও দূরসম্পর্কের দেবর। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে। ইতোপূর্বে তিনি এমন ঘটনা আরো ঘটিয়েছে। গত ১৭ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাবুলের গোয়াল ঘরে ডেকে নিয়ে আমার মেয়েকে বিভিন্ন প্রলাভন ও ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করে।
বিষয়টি আমরা জানার পর মান সম্মানের ভয়ে চুপ ছিলাম। কিন্তু রবিবার (২২ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে আমার মেয়ে ঘরের বাহিরে বের হলে পুনরায় বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় আমার মেয়ের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবুল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রবিবার দিবাগত রাতেই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
অভিযুক্ত মো. বাবুল মিয়া বলেন, এ ঘটনার কিছুই জানেন না এবং ষড়যন্ত্রের স্বীকার তিনি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আর-আমীন বলেন, এ ঘটনায় থানায় ওই মেয়েটির মা বাদী হয়ে বাবুল মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পরে বাবুলকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়। ভুক্তভোগী মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত