
জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়ে শতাধিক যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে ভাড়ার অতিরিক্ত টাকা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়া-জয়পুরহাট সড়কে বটতলী এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
অভিযানে দেখা যায়, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, অরিন এন্টারপ্রাইজ, আহাদ এন্টারপ্রাইজ ও এসআর ট্রাভেলসের বাসগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছে। এ সময় সুপারভাইজারদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় বাস মালিকদের ওপর চাপ প্রয়োগ করতে জয়পুরহাট বাস টার্মিনালে আরেকটি টহল দল পাঠানো হয়।
পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে শতাধিক যাত্রীকে প্রায় ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
অভিযানে নেতৃত্ব দেন ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মেরাজ হোসেন বসুনিয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...