“প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের নেতৃত্বে অতিথিরা কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।
বক্তব্য রাখেন এনএসআই’র যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ, সদর উপজেলা ইউএনও সুজন চন্দ্র রায়, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. তাপস সাহা এবং প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন এলাকা আলুটিলায় প্লাস্টিক বোতলসহ বর্জ্য যত্রতত্র ফেলার ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গুহার ভেতরেও প্লাস্টিকের উপস্থিতি দুঃখজনক। প্লাস্টিক বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত