• দেশজুড়ে প্রধান সংবাদ
  • খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ , ১ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

“Community Resilience through Locally led Inclusive Adaptation in CHT (CORLIA)” প্রকল্পের আওতায় আজ রবিবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন FRRD-GHT প্রকল্পের সহায়তায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “প্লাস্টিক দূষণ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ” (Collective Action to Tackle Plastic Pollution)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CORLIA প্রকল্পের খাগড়াছড়ি জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিচিতা খীসা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UF-UNDP এর প্রতিনিধি সেলিম উদ্দিন ও রণিল ত্রিপুরা।

স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের জেলা মনিটরিং ও রিপোর্টিং অফিসার তপন ত্রিপুরা। তিনি বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, “প্লাস্টিক দূষণ আজ একটি বৈশ্বিক সংকট। এটি শুধুমাত্র পরিবেশ নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

আলোচনায় বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ রোধে সম্মিলিতভাবে কাজ করা ছাড়া উপায় নেই। বক্তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলা, পরিবেশবান্ধব পণ্য ব্যবহার, গাছ লাগানো এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্বব্যাপী মাইক্রোপ্লাস্টিকের প্রভাব প্রসঙ্গে বক্তারা বলেন, “এই দূষণ এমনকি মানুষের শরীরেও প্রবেশ করছে। এটি রোধে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।”

বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরেন এবং জানান, নদী, সাগর, শহরের রাস্তাঘাটে প্লাস্টিক বর্জ্য জমে থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

আলোচনায় অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সংগঠনসমূহকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।