
প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এর উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তাঁর বক্তব্যে তিনি বলেন, “প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর সুরক্ষায় প্রশাসন, স্থানীয় সম্প্রদায় এবং উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।”
কর্মশালায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে অংশ নেন জেলা বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ইউএনডিপির জেলা কর্মকর্তা প্রিয়তর চাকমাসহ জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিগণ, স্থানীয় কার্বারী ও হেডম্যানগণ এবং গণমাধ্যম কর্মীরা।
কর্মশালায় জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্টদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পরিবেশ ও জীববৈচিত্র্য বিষয়ক বিশেষজ্ঞগণ গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন।
বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেন যে, পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা না করলে এর সরাসরি প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...