
মজিবুর রহমানঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, ধর্মপ্রাণ মুসলিম ভাই-বোনসহ উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন “ত্যাগ ও আত্মনিবেদনের মহান শিক্ষা নিয়ে ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবার ফিরে আসে। এই পবিত্র উৎসব আমাদের পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা চর্চার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে পারলেই কোরবানির প্রকৃত তাৎপর্য সফল হবে।
আমি এই মহিমান্বিত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি দেশনায়ক জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হোক—এই হোক আমাদের ঈদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন “নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে, জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর দূরদর্শী নেতৃত্বে কেন্দুয়া ও আটপাড়ায় বিএনপিসহ অঙ্গসংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা সুসংহত হোক—এই হোক আমাদের ঈদের প্রেরণা।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” ঈদ মোবারক!
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...