আব্দুর রাজ্জাক ,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া বিস্ফোরণের ২৮ বছর পূর্তিতে শনিবার (১৪ জুন) ক্ষয়ক্ষতি নিরুপন ও ভোক্তভোগিদের ক্ষতিপুরণ প্রদানের দাবিতে ১৪ জুন দুপুর ১২ টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুড়ছড়ায় মানববন্ধন ও র্যালী করেছে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটি।
এ সময় পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও প্রফেসর সেলিম আহমেদ চৌধুরীর সঞ্চালনা মানববন্ধনে বক্তব্য রাখেন প্রভাষক হামিদা খাতুন ,গণ মাধ্যম কর্মী আব্দুর রাজ্জাক রাজা,নিসছা কমলগঞ্জ উপজেলা শাখা সবাপতি আব্দুস সালাম,রাসেল আহমেদ বখত, সাজু আহমেদ, শাহারা ইসলাম রুহিন, লিটন গাজী,মিসবাউর রহমান ,দুলাল মিয়া খাশিয়া পুঞ্জি আদিবাসি নেতা সূচিচিনগুল, মিনহাজুল ইসলাম মুন্না, আব্দুল মতিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকার পর্যটক আতাউর রহমান চৌধুরী, মাসুদ আহমেদ, ডাঃ শিমুল দেবনাথ,ব্যবসায়ী আদিল আদনান এবং স্থানীয় আদিবাসী ক্ষতগ্রস্থ আদিবাসীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাগুড়ছড়া অগ্নিকান্ডের কারনে পরিবেশ ও স্থানীয় বাসিন্ধাদের যে,ক্ষতি সাধিত হয়েছে তা পূরণ করার নয়। গ্যাস কূপে অগ্নিকান্ডের ২৮ বছর পার হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জনসম্মুখে প্রকাশ করা হয়নি।
তাই দ্রততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরুপন ও প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ প্রদানের দাবী সহ কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত