এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমি আয়োজনে কবি রবিন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২১ জুন) বিকালে মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিপুরি ললিতকলা একাডেমির উপপরিচালক (অতি: দায়িত্ব ) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি
জনাব ইসরাইল হোসেন,সম্মানিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড,প্রিয়াংকা গোপ,বিশেষ অতিথিবৃন্দরা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো:মাহফুজুল কবির,কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, কবি মায়া ওয়াহেদ । এছাড়াও বক্তব্য রাখেন
কবি পুলক কান্তি ধর,একাডেমির নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহা প্রমুখ । আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি শিল্পী ড,প্রিয়াংকা গোপ সংগীত পরিবেশেন করেন ও সংগীত বিভাগের প্রশিক্ষক সুতপা সিনহার ও নাট্যনির্দেশক শুভাশিষ সিনহার নির্দেশনায়
একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। এছাড়াও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত