আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।
জানাযায়,গতকাল সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠুন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রহিমপুর ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের পরখানালা ব্রীজের পাশের্ একটি প্রাইভেট কার তল্লাশি করলে গাড়ীতে থাকা ২৬০ কার্টুনে ৫২,০০০ শলাকা আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট জদ্ধ করে। যার বাজার মূল্য অনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো.মাহফুজুল কবির বলেন, বিদেশী সিগারেট জদ্ধ সহ ২ ব্যক্তিকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানা মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত