আব্দুর রাজ্জাক ,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘড়াবাড়ি নামক এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে “পাগলা হাবিব” (৩৬) কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
এই ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের মোট ৫জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশ ও র্যাব-৯ এর একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিবকে আটক করা হয়।
সে শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা তকলিছ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য- গত ৩১ মে রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘড়াবাড়ি নামক এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে। এর পর থানায় একটি মামলা হয়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত চুনারুঘাট থেকে সবুজ মিয়াকে আটক ও তার বাড়ি থেকে নগদ ১২,১৮০ টাকা,কমলগঞ্জের দক্ষিণ কানাইদেশী গ্রামের জাহান আহমেদ রাজু এবং তার কাছে থেকে একটি স্মার্টফোন, কমলগঞ্জের বনগাঁও এলাকা থেকে মহরম আলী এবং তার হেফাজত থাকা একটি মোবাইল ফোন ও ডাকতদের বহনকারী সিএনজি চালক সালাম মিয়াকে ও শ্রীমঙ্গলের সাতগাঁও স্ট্যান্ড থেকে আটক ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত