মজিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রদ্ধেয় বাবুল মিঞা আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, গত ২১ জুন তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
শিক্ষাক্ষেত্রে একজন নিবেদিত প্রাণ ও আদর্শ শিক্ষাব্যক্তিত্ব হিসেবে তিনি শুধু একজন প্রধান শিক্ষক নন—ছিলেন শিক্ষার্থীদের আশ্রয়, সহকর্মীদের প্রেরণা ও সমাজের আলোকবর্তিকা। দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণে তিনি ছিলেন অবিচল পাথেয়।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য ছাত্র, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ে এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের গভীর ছায়া। সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল অপূরণীয় শূন্যতা।
শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে উপজেলার সুখারী ইউনিয়নের খলাপাড়ায় তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
শিক্ষাজীবনের এই দীপ্ত প্রদীপ নিভে গেলেও, তাঁর কর্ম ও আদর্শ আগামী প্রজন্মের জন্য চিরকাল আলোকবর্তিকা হয়ে থাকবে।
এই গুনী শিক্ষকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের বারবার মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত