
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত হয়েছে। ৩০ জুন সোমবার আদিবাসী নারী মঞ্চের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশান ও হেকস ইপার এর সহযোগিতায় দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সান্তাল হুল দিবস উদযাপন কমিটির আহবায়ক মেরী মর্মু এর সভাপতিত্বে দিবসের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান আলোচক জাতিসত্বা মুক্তি কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ সান্তাল বাইসি (বিএসবি)’র চেয়াম্যান এস.সি আলবার্ট সরেন। আলোচনায় আরও অংশ গ্রহণ করেন পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যাপক সুদর্শন মালো,জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, হেকস ইপার এর সিনিয়র পার্টনারসিপ কো-অর্ডিনেটর এ এফ এম রোকনুল ইসলাম, ডাসকো ‘র ফোকাল পার্সন মদন দাস, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক ডলি দাস, আদিবাসী নেত্রী বর্ষা বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শৃংখলা তত্বাবধান করেন ডাসকো’র প্রজেক্ট কো- অর্ডিনেটর (থ্রাইভ প্রকল্প) তোফাজ্জল হোসেন, সিডিও ইমরান হোসেন, সিডিও রুবিয়া খাতুন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী...
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে বাধা
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে...
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন...
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের কড়া সমালোচনা
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের...
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক...