
জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে মোঃ ফিরোজ আলমগীরকে প্রধান সমন্বয়কারী ও সাংবাদিক ওমর আলী বাবুকে যুগ্ম সমন্বয়কারী করে জাতীয় নাগরিক পার্টি জয়পুরহাট জেলা শাখার সমন্বয় কমিটি অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।
শনিবার (১৪ জুন) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির তালিকাটি প্রকাশ করেন।
৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত অনুমোদিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার গোলাম কবীর, এ্যাডঃ আঃ ওয়াহাব দেওয়ান কাজল, মোঃ আশরাফুল ইসলাম, ডা. নুরুল ইসলাম রঞ্জু, মোছাঃ জহুরা বেগম, বোরহান উদ্দিন
তৌহিদুজ্জামান, ঝর্না বেগম, তাজরুল ইসলাম, আহমাদ উল্ল্যাহ শাকিল, মুনিরুজ্জামান মনির, মোঃ রাসেল মাহমুদ, আতিকুর রহমান, মোঃ আবু সাঈদ সোহেল, রাশেদুল হাসান, তপু রায়হান রনি, ইসতিয়াক, আবু নাঈম, কাজলী রানী মাহাতো, তাওসীফ এনাম শুভ, আবু রায়হান, মোঃ ইসমাঈল হোসেন হাদী, কেফায়েত উল্ল্যাহ কাউসার, মোঃ নিজাম, এ্যাড. মোরসালিন পারভেজ, শফিকুল ইসলাম, মোঃ রেজুয়ান, মোঃ মজিদুল সরকার, জেসমিন আক্তার সৃষ্টি, মোঃ রাশেদুল ইসলাম
রাকিবুল হাসান রকি।
নব কমিটির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু জানান, জাতীয় নাগরিক পার্টিকে জয়পুরহাট জেলায় ফুটিয়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। জেলার সার্বিক অগ্রগতির জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক