
এম জালাল উদ্দীন(খুলনা): পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন।
বুধবার (২০মে) সকালে খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান।
পরবর্তীতে তিনি জরুরী বিভাগ,ডায়েট রুম,সংস্কারাধীন অপারেশন রুম, ভায়া রুম ও আউটডোর সেকশন ঘুরে ঘুরে পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
এছাড়াও হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাক্তার জহিরুল ইসলাম , মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, মোঃ সরোয়ার হোসেন, অফিস সহকারী দেব্রত সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...