
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা সাহাবী ও তাবেয়ী যুগের আদর্শ অনুসরণ করে বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে প্রতিটি নাগরিক নারী-পুরুষ নির্বিশেষে সম্মানের সাথে বসবাস করবে।”
রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় জামায়াতের আয়োজনে মতবিনিময় সভা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “একটি জাতিকে গড়তে হলে মানুষের ভেতর মানসিক ও নৈতিক পরিবর্তন আনতে হবে। আমাদের দেশে যে ধরনের শিক্ষা প্রয়োজন, তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। ধর্মের ভাগাভাগিতে আমরা বিশ্বাস করি না। আমার ধর্মকে যেমন ভালোবাসি, তেমনি অন্য ধর্মকেও সম্মান করি।”
যুবকদের উদ্দেশে তিনি বলেন, “সমাজ পরিবর্তনের জন্য যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইতিহাসে যুবসমাজের অংশগ্রহণ ছাড়া কোনো সামাজিক পরিবর্তন সম্ভব হয়নি।”
এর আগে দুপুরে কুলাউড়া উপজেলার চা-বাগান এলাকায় শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াতের আমির বলেন, “চা-শ্রমিকরা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সন্তানদের প্রতিভা বিকাশেও পাশে থাকবো।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। সেখানে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আমাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, একটি ইতিবাচক ও স্মরণীয় নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটি ভোটার হাসিমুখে ভোট দিতে পারবে।”
রবিবারের কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কুলাউড়া উপজেলায় চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি মহিলা সুধী সমাবেশ ও জামায়াতের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সম্মেলনেও যোগ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...