
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন ওরফে কামাল হুজুর (৮০) ইত্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি ও ভক্ত রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম মোল্যা। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে সুলতানপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ কামাল উদ্দীন অসুস্থ্য ছিলেন। অসুস্থ্যতার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজ বৃহস্পতিবার (২২) বেলা ১১টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ দরবার শরীফের আঙ্গিনায় দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকাবাসী ও হাজারো ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সুলতানপাড়া পাক দরবার শরীফের পীর শাহ কামাল উদ্দীনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক